অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুপুর ২টায় মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। এই ম্যাচেও বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। চোটের কারণে লিটন দাস শেষ টি-টোয়েন্টিতেও খেলতে পারছেন না। তাওহীদ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
ওয়ানডে সিরিজ বাংলাদেশ দাপটের সঙ্গে ২-১ ব্যাবধানে জিতলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ ৪ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচ মাত্র ৭ রানে জিতেছে। প্রথম ম্যাচে বাংলাদেশ তেমন প্রতিদ্বন্দ্বীতা করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে আলো ছড়ায়। অস্ট্রেলিয়া দেয়া প্রায় দুইশ রান তাড়া করে ম্যাচটা জেতার চেষ্টা করে বাংলাদেশ। শেষ বল পর্যন্ত ছিল লড়াইয়ে। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি।
বাংলাদেশের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ এড়ানো। একাদশে তিন পরিবর্তন এনেছে। সৌম্য সরকার, আব্দুল গাফফার সাকলাইন ও মোস্তাফিজুর রহমান এই ম্যাচ নেই। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ, কাজী নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কোনলি, টিম ডেভিড, ম্যাট রেনশ, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা।