• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লির বিমান থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক ১৪৪ বোতল মদসহ ইসলামী আন্দোলনের কর্মী আটক যশোরের তাজমিন হত্যাকান্ডের আসামী সুমন গ্রেপ্তার নবাবগঞ্জে অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী খুলনায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য,পুলিশের তালিকায় ২৫০ কিশোর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

জিম্বাবুয়ের সিরিজে থাকছে না লিটন

খেলা ডেস্ক / ১৫২ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ধারাবাহিকতা রক্ষা করতে পারলো না বাংলাদেশ। চট্টগ্রামে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচে ৪ উইকেটের হারার পর, দ্বিতীয় ম্যাচে ৭ রানে হেরেছে লাল-সবুজের দল। তবে ম্যাচে ছিলেন না দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পায়ের পেশিতে টান পড়ার কারণে পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেছেন এই ক্রিকেটার। চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচেও থাকা হচ্ছে না লিটনের। এই সময় বিশ্রামে থাকবেন তিনি।

লিটন এই টেস্ট ম্যাচে না থাকায় তার জায়গায় ডাক পেতে যাচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কন। জাতীয় দলের জার্সিতে ইতোমধ্যে অভিষেক হয়েছে তার। ক্যারিয়ারের একমাত্র টেস্টটা খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। লিটন না থাকায় সেই ম্যাচে খেলেছিলেন তিনি। এরপর লিটন একাদশে ফেরায় দলের সঙ্গে থাকলেও টেস্ট খেলা হয়নি অঙ্কনের।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডেতে খেলার কথা রয়েছে লিটনের। যদিও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার জন্য ইতিমধ্যে বিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category