• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

দ.কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

খেলা ডেস্ক / ৩৮ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের ভুলে পাওয়া গোলে সবার আগে রাউন্ড অব ৩২- এ চলে গেছে মেক্সিকো। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক মেক্সিকো।

১৯ জুন (শুক্রবার) মেক্সিকোর গুয়াদালাহারায় প্রথমার্ধে গোল করতে পারেনি দুই দলের কেউই। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষকের ভুলে এগিয়ে গেছে মেক্সিকো। আর সেটাই হয়ে যায় ম্যাচের ফলাফল নির্ধারণী গোল।

৫৭ শতাংশ বল দখল করে ম্যাচে এগিয়ে থাকার পরও একাধিক সুযোগ হাতছাড়া করে জেতা হলো না দক্ষিণ কোরিয়ার। দুই দলই সমান ৮টি করে শট নিয়েছে। মেক্সিকো ৪টি লক্ষ্যে রাখলেও কোরিয়া রেখেছে দুটি মাত্র।

৫০ মিনিটে গোল করে মেক্সিকোকে এগিয়ে নেন লুইস রোমো। বাম প্রান্তে বল পেয়ে হুলিয়ান কুইনোনেস বক্সে ক্রস পাঠান রাউল জিমেনেজের দিকে। তার হেড উঠে যায় সোজা আকাশে।

বলটি নিজের নিয়ন্ত্রণে নিতে গোললাইন ছেড়ে বেরিয়ে আসেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ । কিন্তু সহজ ক্যাচ নিতে গিয়ে তিনি বড় ভুল করেন এবং বলটি হাত ফসকে সামনে পড়ে যায়। সুযোগের অপেক্ষায় থাকা লুইস রোমো সামনে পাওয়া বল জালে জড়িয়ে মেক্সিকোকে এগিয়ে দেন।

সবচেয়ে সহজ সুযোগটি পেয়েও গোল করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দক্ষিণ কোরিয়াকে। অপেক্ষা বেড়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ারও। আগামী ২৪ জুন তারা পরবর্তী ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার। আর মেক্সিকো মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category