• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘোড়াঘাটে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাবাকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনায় মেসি

খেলা ডেস্ক / ১৯১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনার রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি। শুক্রবার ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা। কঠিন এই সময়ে পরিবারের পাশে থাকতে ক্লাবের কাছ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় ফেরেন ইন্টার মায়ামির এই তারকা।

স্থানীয় সময় শনিবার সকালে ফোর্ট লডারডেল ছাড়েন মেসি। রাত ৮টার কিছু পর রোজারিওতে পৌঁছান তিনি। মেসির ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে তার বাবা হোর্হে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। ছেলের শৈশব ও ক্যারিয়ারের শুরুর সময়গুলোতে তার ভূমিকা ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

হোর্হে মেসির শেষকৃত্য পারিবারিকভাবে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন। তবে মেসির বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সমাধিস্থলের বাইরে ভিড় করেছেন অসংখ্য সমর্থক। তারা মেসি পরিবারের প্রতি সমবেদনা জানাতে সেখানে জড়ো হন।

বাবার মৃত্যুর কারণে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের গ্রুপ পর্বের ম্যাচেও খেলতে পারেননি মেসি। পরিবারের পাশে থাকার জন্য তাকে ছুটি দিয়েছিল ক্লাবটি। মন্টেরের বিপক্ষে ওই ম্যাচে মেসির শুরুর একাদশে থাকার কথা ছিল। তবে তাকে ছাড়াই খেলতে নেমে ২-১ গোলে হেরে যায় মায়ামি। রদ্রিগো ডি পলের গোলে এগিয়ে গিয়েও ম্যাচটি ধরে রাখতে পারেনি তারা।

শেষকৃত্য শেষে মেসির মায়ামিতে ফেরার কথা থাকলেও তাকে ফেরার জন্য কোনো তাড়া দিচ্ছে না ক্লাব কর্তৃপক্ষ।

হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফুটবল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা এসেছে। মেসির সাবেক ক্লাব বার্সেলোনা, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং রোজারিওর ক্লাব রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজ মেসি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category