• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি সরকারের ক্ষমতা মানে গ্যাস-বিদ্যুৎের সংকট: রুমিন ফারহানা মহাখালী ও ধানমন্ডিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মিরাজের স্পিন যাদু হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পের জাবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতাসহ ৬দফা তদন্ত চেয়ে ছাত্রশক্তির সংবাদ সম্মেলন রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ তদন্তের মুখে ডাব্লিউএইচওর প্রধানের পদ ছাড়লেন পুতুল বাঁধনকে সহায়তা কর‌বে সরকার: শামা ওবায়েদ

রিয়ালেই থাকছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস

খেলা ডেস্ক / ১০০ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট ‘লস ব্লাঙ্কোস’দের সঙ্গেই থাকছেন তিনি।

৬ আগস্ট (বৃহস্পতিবার) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

চুক্তির মেয়াদ শেষ হতে মাত্র ১২ মাস বাকি থাকায় এবং গত ১৮ মাস ধরে চলা আলোচনায় কিছুটা অচলাবস্থা তৈরি হওয়ায় ভিনিসিয়ুসকে কিনতে বেশ আগ্রহ দেখিয়েছিল আর্সেনাল।

ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের সুখবরের দিনই ট্রান্সফার মার্কেটে আরও এক বিশাল চমক দিয়েছে রিয়াল মাদ্রিদ। লাইপজিগ থেকে আইভরিকোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দেকে সই করিয়েছে তারা, যার সম্ভাব্য ট্রান্সফার ফি প্রায় ১২ কোটি পাউন্ড (১৪ কোটি ইউরো)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category