• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আরো একজনের মৃত্যূ

নরসিংদী প্রতিনিধি / ৪০ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রায়পুরা উপজেলার চরাঞ্চলের নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দড়িগাঁও পূর্বপাড়া গ্রামের উসমান মেম্বারের ছেলে অনিক (২০) এবং একই উপজেলার সোনাকান্দি এলাকার হরজু মিয়ার ছেলে বুলবুল (৩৫)। নিহতরা উভয়ই জবা মেম্বার গ্রুপের সমর্থক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার  (১৬ জুন) ভোরে স্পিডবোটযোগে ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় ঢোকেন জবা মেম্বার ও তার সমর্থকরা। এ সময় তারা অতর্কিত হামলা চালালে এলাকায় থাকা মিস্টার গ্রুপের লোকজন তা প্রতিহত করতে এগিয়ে যায়। এতে সংঘর্ষস্থল দড়িগাঁও পূর্বপাড়া গ্রামে মাথায় গুলিবিদ্ধ হয়ে অনিকসহ পাঁচজন আহত হন।

স্থানীয়রা অনিককে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ঢাকা মেডিকেলে বুলবুল নামে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এলাকাবাসী জানান, গত বছরের ৮ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জবা মেম্বার ও মিস্টার গ্রুপের সংঘর্ষে মামুন নামের এক প্রবাসী গুলিতে নিহত হন। ওই হত্যা মামলার আসামি হওয়ার পর থেকে জবা মেম্বার ও তার সহযোগী আলাল মুন্সিসহ গ্রুপের লোকজন এলাকা ছাড়া ছিলেন। এরপর থেকে দফায় দফায় ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় ওঠার চেষ্টা করছিলেন জবা ও আলাল মুন্সী।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘প্রথমে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছিলাম। পরে হাসপাতালে অনিক নামের এক যুবক এবং সন্ধ্যায় বুলবুল নামে আরও একজন মারা গেছেন বলে তথ্য পেয়েছি। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category