• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন 

তিতুমীর কলেজ প্রতিনিধি: / ৫৬ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

 

‘ঐতিহাসিক মহাখালী ব্লকেড’ স্মরণে সরকারি তিতুমীর কলেজে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘লহু রাঙা জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় কলেজের বরকত মিলনায়তনের সামনে এ কর্মসূচি শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক সাখাওয়াত হোসেন এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আল নোমান নিরব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি নীরব হাসান সুজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত রাফি, নাঈম আবেদীনসহ তিতুমীর কলেজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান বলেন, যারা সংস্কৃতির নামে মানুষ হত্যা করে, যারা সাংস্কৃতিক কর্মীর পরিচয়ে দেশবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়, তাদের সংস্কৃতির মুখাপেক্ষী হয়ে থাকতে চাই না। আমরা একটি নতুন ঐতিহ্য ও নতুন রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছি। ১৯৭১ সালে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন, কিন্তু রাষ্ট্র গঠনের অনেক লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি। এবার সেই ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের পথে এগিয়ে যেতে চাই।

আলোচনা সভা শেষে প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘লহু রাঙা জুলাই’ কর্মসূচির সমাপ্তি হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category