• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা টেকনাফ বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী

তিতুমীর কলেজ প্রতিনিধি: / ১৫৮ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শহীদ মামুন হলের লিফট বিকল হয়ে ৯জন আবাসিক শিক্ষার্থী আটকা পড়েছে।তবে অন্যান্য শিক্ষার্থীদের তাৎক্ষণিক তাৎপরতায় তাদেরকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ জুলাই ) আনুমানিক রাত ১০ টা ৫০ মিনিটেদুর্ঘটনাটি ঘটে তবে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি। তবে প্রায় সময় এরকম দুর্ঘটনা ঘটার কারণে শিক্ষার্থীরা হল প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেছে ।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, শহীদ মামুন হলে দুটি লিফট থাকলেও একটি দীর্ঘদিন ধরে অচল। অন্য লিফটটিও প্রায়ই বিকল হয়ে পড়ে। ফলে হলের আবাসিক শিক্ষার্থীদের প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয়।

এর আগে , গত মঙ্গলবার শহীদ মামুন হলের শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে পাঁচ দফা দাবি পেশ করেন। দাবিগুলোর দ্বিতীয় দফায় হলের লিফট দ্রুত মেরামতের বিষয়টি উল্লেখ করা হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, সময়মতো ব্যবস্থা নিলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

ঘটনার সময় লিফটে আটকে থাকা শিক্ষার্থী দিদার বলেন, “লিফটটি হঠাৎ নিচে নেমে গেলে আমি ভেবেছিলাম, হয়তো আজ আমাদের শেষ দিন।”

এ বিষয়ে হলের সহকারী তত্ত্বাবধায়ক কাজী মোহাম্মদ আল নূর বলেন, “শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে লিফট মেরামতের কথা থাকলেও এখনো কাজটি সম্পন্ন হয়নি। তবে কলেজ প্রশাসনের উদ্যোগে আগামীকাল থেকেই দুটি লিফট মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category