• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

গ্রুপ পর্বে নেইমারের আক্ষেপ দীর্ঘ হচ্ছে!

স্পোর্টস ডেস্ক: / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
নেইমার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের স্কয়ার্ড ঘোষণার পর থেকে মাঠে ফেরা নিয়ে আলোচনায় ছিলেন নেইমার। চোটের কারণে বিশ্বকাপের প্রথম প্রতিপক্ষ মরোক্কোর বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি এই তারকা ফুটবলার। সেই আক্ষেপ যেন আরও বেড়েছে।

আগামী দুই ম্যাচের জন্য কার্লো আনচেলত্তি তাকে দলের সঙ্গে পাচ্ছেন না। অর্থাৎ, নিশ্চিতভাবে বিশ্বকাপের প্রথমার্ধে ব্রাজিলের ড্রেসিং রুমে থাকছেনা নেইমার। এমনকি দলের সঙ্গে থাকলেও বিশ্বকাপে খেলতে পারবেন কি না, এমন সংশয়ও আছে কারও কারও।

৩৪ বছর বয়সী নেইমার গত ১৭ মে সান্তোসের হয়ে খেলায় সময় পায়ের পেশির চোটে পড়েন। ১০ দিন পর ব্রাজিলের ক্যাম্পে যোগ দিলেও এখন পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারেননি।

ইএসপিএন জানিয়েছে, গ্রুপ পর্বে ব্রাজিলের পরের দুটি ম্যাচেও মাঠে নামতে পারবেন না নেইমার। দলটির পরের দুই ম্যাচ ২০ ও ২৫ জুন যথাক্রমে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।

ইএসপিএন সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে থাকা নেইমারের আবার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। এটি গত সপ্তাহের করা পরীক্ষাটিই। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো ওই পরীক্ষার ফল জানায়নি।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, নেইমারের সোমবার অনুশীলনে ফেরার কথা ছিল। কিন্তু তা না করে তিনি পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। এটি নেইমারের চোট নিয়ে ধোঁয়াশা আরও বাড়াচ্ছে।

ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দলের চিকিৎসা বিভাগ নকআউট পর্বের আগে তাঁকে পুরোপুরি ফিট করে তোলার আশা করছে। এর অর্থ হলো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি মিস করবেন নেইমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category