• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

জেলা শহর যশোরে বন্ধ হচ্ছে লাইসেন্সবিহীন রিকশা-ভ্যান

ইউনাইটেড ডেস্ক: / ৫৭ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

জেলা শহর যশোরে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে এবার ভ্যান ও রিকশা চলাচলে কঠোর ব্যাবস্থা আরোপের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ১ জুলাই থেকে পৌরসভার অনুমোদন ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো ভ্যান বা রিকশা শহরে চলাচল করতে পারবে না।

একই সঙ্গে নিবন্ধনবিহীন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভায় যানজট নিরসনকে প্রধান আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, যশোর শহরে যানজটের অন্যতম কারণ অনিয়ন্ত্রিতভাবে চলাচলকারী ভ্যান ও রিকশা। বর্তমানে পৌরসভার নিবন্ধিত ভ্যান-রিকশার সংখ্যা প্রায় ৭ হাজার ৭০০টি। এর বাইরে বিপুলসংখ্যক অবৈধ যানবাহন চলাচল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category