• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

‘বিশ্বকাপ প্রথম ম্যাচেই জেতা যায় না’- ড্রয়ের পর বললেন ব্রাজিল কোচ

ক্রীড়া প্রতিবেদক / ৩৯ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে যাত্রা শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পয়েন্ট হারিয়ে শুরু করায় স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়েছে সেলেসাওরা। বিশেষ করে দীর্ঘ ৪৮ বছর পর বিশ্বমঞ্চের প্রথম ম্যাচে ড্র করায় হতাশা আরও বেড়েছে সমর্থকদের মধ্যে। তবে এই ফলাফলে মোটেও বিচলিত নন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের দুর্বলতার বিষয়গুলো খোলাখুলিভাবে তুলে ধরেন ইতালিয়ান এই কোচ। একই সঙ্গে সমালোচনার জবাব দিয়ে খেলোয়াড়দের প্রতি পূর্ণ সমর্থন ও আস্থার কথাও জানান তিনি। তার মতে, টুর্নামেন্টের শুরুতেই সবকিছুর হিসাব-নিকাশ শেষ হয়ে যায় না।

 

প্রথমার্ধে দলের পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধের খেলাটা আমাদের বিশ্লেষণ করতে হবে। আমরা ভালো খেলতে পারিনি, ভারসাম্যের অভাব ছিল। অপ্রয়োজনীয় ফাউল করেছি এবং অনেক বলের দখল হারিয়েছি। এই জায়গাগুলোতেই আমাদের উন্নতি করতে হবে।’

 

তবে দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে যেভাবে ব্রাজিল ম্যাচে ফিরে এসেছে, সেটাকেই ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি। সমর্থকদের উদ্দেশে আনচেলত্তি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। আত্মবিশ্বাস হারানোর কোনো কারণ নেই। প্রথম ম্যাচের পরই কেউ ভাবতে পারে না যে দলটি নিখুঁত হয়ে গেছে। এই ফলাফল আমরা মেনে নিচ্ছি, কারণ এটি মোটেও খারাপ নয়। পরের ম্যাচে আমরা আরও ভালোভাবে লড়ব। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না।’

 

নতুন একাদশ এবং কিছু কৌশলগত পরীক্ষা-নিরীক্ষার কারণে খেলোয়াড়দের মধ্যে কিছুটা জড়তা কাজ করেছে বলেও মনে করেন ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘আমার মনে হয় প্রথমার্ধটা আমাদের জন্য কঠিন ছিল। দল কিছুটা স্নায়ুচাপের মধ্যে ছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। ম্যাচটাও সহজ ছিল না। আমি বিশ্বাস করি, পরের ম্যাচে দল আরও উন্নতি করবে।’

 

নেইমারকে ছাড়াই খেলতে নামা ব্রাজিলের লড়াকু মানসিকতার প্রশংসা করে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান আনচেলত্তি। তার ভাষায়, ‘দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। ইতিবাচক বিষয় হলো, এখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি কোথায় উন্নতির প্রয়োজন। আরও ভারসাম্যপূর্ণ এবং আক্রমণাত্মক দল গড়ে তুলতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।’

 

ব্রাজিলের সাবেক এই কোচ আরও বলেন, ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের সমালোচনাকে তিনি স্বাভাবিকভাবেই গ্রহণ করেন। তবে কোনো একক খেলোয়াড়কে দায়ী করতে নারাজ তিনি।

 

আনচেলত্তি বলেন, ‘দল ভালো খেলতে না পারলে সমালোচনা মেনে নিতেই হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়ের সমালোচনা করি না। সমালোচনাটা পুরো দলের, কারণ প্রথমার্ধে আমরা দল হিসেবে ভালো খেলতে পারিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category