• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

জানাল সুপারকম্পিউটার ব্রাজিল-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কতটা

ইউনাইটেড ডেস্ক: / ৪৬ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল ও মরক্কো একেবারে গা ঘেষে আছে। এই দুই দলের লড়াইয়ে শুরু হচ্ছে ‘সি’ গ্রুপের বিশ্বকাপ। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল। প্রত্যাশিতভাবে ফেভারিট হিসেবে মাঠে নামছে ব্রাজিল, কিন্তু ছেড়ে কথা বলবে না ২০২৩ সাল থেকে মাত্র দুটি ম্যাচ হারা মরক্কো।

ভক্ত-সমর্থকদের মতে ব্রাজিলই জয়ের দৌড়ে এগিয়ে। আর চমক দেখাতে পারে মরক্কোও। ২০২৩ সালে সবশেষ দেখায় তারা ব্রাজিলকে হারিয়েছিল। এবারও কি তেমন কিছু হবে? এই উত্তর মিলবে কাল সকালেই। তবে সুপারকম্পিউটার অপ্টা অ্যানালিস্টের পূর্বাভাস অনুযায়ী ব্রাজিলই এগিয়ে। ২৫ হাজার প্রিম্যাচ সিমুলেশনের পর অপ্টা সুপারকম্পিউটার জানিয়েছে, সেলেসাওদের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। আর মরক্কোর তিন পয়েন্ট নেওয়ার সম্ভাবনা মাত্র ১৮.৮ শতাংশ। ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৩.৫ শতাংশ।

দুই দল এনিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। ১৯৯৮ সালে ফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে মরক্কোকে পেয়েছিল ব্রাজিল। রোনালদো ও রিভালদোর গোলে ৩-০ তে জিতেছিল তারা। এছাড়া আফ্রিকানদের বিপক্ষে ব্রাজিল বরাবর এগিয়ে। বিশ্বকাপে আটবার আফ্রিকান প্রতিপক্ষের মুখোমুখি হয়ে সাতটি জিতেছে, একমাত্র হার গত আসরের গ্রুপ পর্বে ক্যামেরুনের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category