• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

শিগগিরই নিয়োগ পাচ্ছেন ৫ হাজার এমবিবিএস চিকিৎসক

স্বাস্থ্য ডেস্ক / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

দেশব্যাপী চিকিৎসক সংকট মোকাবিলায় দ্রুত সময়ের মধ্যে পাঁচ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১০ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

তিনি জানান, দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকা পদগুলো পূরণের অংশ হিসেবে অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে, যার মধ্যে ৮০ শতাংশই নারী হবেন।

 

অর্থমন্ত্রী বলেন, আধুনিক ও দক্ষতাভিত্তিক চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে নতুন এমবিবিএস কারিকুলাম চালু করা হবে। এতে ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষাব্যবস্থা এবং এআইভিত্তিক চিকিৎসা জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার সুযোগও বাড়ানো হবে।

 

তিনি আরও বলেন, চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। সীমিত আয়ের মানুষের চিকিৎসা ব্যয়ের চাপ কমানো, মানসম্মত ওষুধের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category