• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিন শিশু মারা গেছে। হামের উপসর্গে আক্রান্ত শিশুদের একজন ঢাকায়, একজন সিলেটে ও একজন ময়মনসিংহে মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪ শিশু।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৩৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯২ শিশু। এ পর্যন্ত মোট ৬৩১ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮১ হাজার ৮৪ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ১৭০ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬২ হাজার ২৯২ শিশু বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৩ জন হাম রোগী। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ১৪ রোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category