• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আত্মহত্যা প্ররোচনা মামলায় সস্ত্রীক গাজী নজরুল গ্রেপ্তার তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার: জনগনের পাশে থাকা সরকারের দায়িত্ব বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের নাম, জেলা জুড়ে সমালোচনা জাবি প্রশাসনের বাজেট ১৮ লাখ, জাকসু করেছে ৩.৫ কোটির কাজ কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর মডেল থানা দেশের বাজারে জ্বালানি তেলের লিটারে বাড়লো ২০ টাকা জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

জুভেন্টাসের নজরে এমিলিয়ানো মার্টিনেজ, জোর গুঞ্জন ইতালিতে

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে ইতালির ঐতিহ্যবাহী ক্লাব জুভেন্টাস। ইউরোপীয় ফুটবলের দলবদল বাজারে এমন গুঞ্জনই এখন সবচেয়ে বেশি আলোচনায়।

ইতালীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অ্যাস্টন ভিলার এই তারকা গোলরক্ষককে সম্ভাব্য নতুন গোলরক্ষক হিসেবে বিবেচনা করছে জুভেন্টাস। আগামী মৌসুমের জন্য দল পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য একজন গোলরক্ষক খুঁজছে তুরিনের ক্লাবটি।

বর্তমানে ডান হাতের কনিষ্ঠ আঙুলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ৩৩ বছর বয়সী মার্টিনেজ। তবে মাঠের বাইরে থাকলেও দলবদল বাজারে তাকে ঘিরে আগ্রহ কমেনি।

ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিও রোমানো–এর তথ্য অনুযায়ী, জুভেন্টাসের সম্ভাব্য গোলরক্ষক তালিকার শীর্ষ দিকেই রয়েছে মার্টিনেজের নাম। এছাড়া আলিসন বেকার এবং গুইলিয়ের্মে ভিকারিও–কেও বিবেচনায় রাখা হয়েছিল।

তবে আলিসনের ক্লাব ছাড়ার সম্ভাবনা কম থাকায় মার্টিনেজকেই প্রধান লক্ষ্য হিসেবে দেখছে জুভেন্টাস।

অ্যাস্টন ভিলার হয়ে দীর্ঘ ছয় বছর কাটিয়েছেন মার্টিনেজ। সদ্য সমাপ্ত মৌসুমে তার দুর্দান্ত পারফরম্যান্সে ক্লাবটি ইউরোপা লিগ শিরোপা জয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন করে। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগও পাচ্ছে ইংলিশ ক্লাবটি।

অন্যদিকে জুভেন্টাস হতাশাজনক মৌসুম কাটিয়ে লিগে পঞ্চম স্থানে থেকে ইউরোপা লিগের টিকিট পেয়েছে। তাই নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পরিকল্পনা করছে তারা।

এখন দেখার বিষয়, চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ থাকা সত্ত্বেও অ্যাস্টন ভিলা ছেড়ে ইতালির সিরি আ-তে নতুন চ্যালেঞ্জ নিতে রাজি হন কি না এমিলিয়ানো মার্টিনেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category