• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘোড়াঘাটে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

Reporter Name / ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক

এক যুগের বেশি সময়১ পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক জস ইংলিস। ফলে মেহেদী হাসান মিরাজের দল আগে ব্যাটিং করবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

এই সিরিজের মধ্যদিয়ে ৪ বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। তিনি প্রথম ওয়ানডের একাদশেও যুক্ত হয়েছেন। এর আগে ২০২২ সালের আগস্টে সর্বশেষ মাঠে নেমেছিলেন এই স্পিন অলরাউন্ডার। মোসাদ্দেককে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে খেলা সৌম্য সরকার।

কিউইদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের মতো আজও একাদশে নেই লেগস্পিনার রিশাদ হোসেন। যথারীতি আছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৩ পেসার, ৩ স্পিনার, ৫ ব্যাটার ও ২ অলরাউন্ডার নিয়ে।

বিপরীতে, অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে লিয়াম স্কটের। ডানহাতি এই পেস অলরাউন্ডার ৩৯টি প্রথম শ্রেণি এবং ২০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে অজিদের একাদশ যে তারুণনির্ভর হবে তা স্কোয়াডেই ইঙ্গিত মিলেছিল। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন।

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ : জশ ইংলিস (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কপার কনলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category