• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

প্রবাসে থেকেও মানবতার সেবায় শরিফ বদলে দিচ্ছেন গ্রামের চিত্র

Reporter Name / ৩৯৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:

ভাগ্য পরিবর্তনের আশায় একসময় দেশ ছেড়েছিলেন শরিফুল ইসলাম শরিফ। তবে জীবনের সফলতার পথে এগিয়ে গেলেও তিনি কখনো ভুলে যাননি নিজের শেকড়, জন্মভূমি ও গ্রামের মানুষের কথা। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও তিনি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে হয়ে উঠেছেন এলাকার মানুষের আস্থার প্রতীক।

নরসিংদীর শিবপুর উপজেলার নোয়াদিয়া ইউনিয়নের  সন্তান শরিফুল ইসলাম শরিফ ১৯৯৬ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান। প্রবাসের কঠিন সংগ্রাম ও নিরলস পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান গড়ে তুললেও দেশের মানুষের প্রতি তার ভালোবাসা এতটুকুও কমেনি।

প্রবাসে অবস্থান করেও তিনি নিয়মিত খোঁজখবর রাখেন গ্রামের মানুষের। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং স্থানীয় খেলার মাঠ উন্নয়নে সহায়তা প্রদান করেছেন তিনি।

এছাড়াও এলাকার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন নিয়মিত। অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য একাধিকবার বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করেছেন। গৃহহীন ও দরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণ এবং আর্থিক সহায়তাও দিয়েছেন নীরবে।
স্থানীয়দের ভাষ্য, শরিফ শুধুমাত্র একজন সফল প্রবাসী নন, তিনি একজন মানবিক মানুষ। এলাকার যেকোনো সংকট কিংবা দুর্যোগে তাকে পাশে পাওয়া যায়। তার সহযোগিতা ও মানবিক কর্মকাণ্ডে উপকৃত হচ্ছেন সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।
গ্রামের সাধারণ এক তরুণ থেকে আজ তিনি হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণা। মানবসেবার মাধ্যমে শরিফুল ইসলাম শরিফ দেখিয়ে দিয়েছেন, প্রকৃত দেশপ্রেম মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই নিহিত।

শরিফুল ইসলাম শরিফ বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এটি প্রচার বা পরিচিতির জন্য নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে ইহকাল ও পরকালের জন্য সামান্য কিছু অর্জনের প্রয়াস।”

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category