• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৯৮

স্বাস্থ্য ডেস্ক / ১ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৮ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৪৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা এক লাখ ৬৪ হাজার ১৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৫ জন, গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৬৯৬ জন। গেলো ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৪ হাজার ১৬৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৩৮ হাজার ৭৭২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category