• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের তালিকা করার নির্দেশ প্রধানমন্ত্রীর নীলফামারীতে ডিসির নেতৃত্বে পরিচ্ছন্ন অভিযান শিবগঞ্জে ৬৯ বোতল এস্কাফ সিরাপসহ একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে চুরির স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ২ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু,নতুন আক্রান্ত ১০৮৬ দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ফাঁসে স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চাকরিচ্যুতর দাবি সাংসদ আখতারের

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক / ১০৪ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৭ শিশু।

২ সেপ্টেম্বর (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৩ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৮৪ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৯৮৩ শিশুর মৃত্যু হয়েছে।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৯ হাজার ৪৪৭ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category