• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই জাতীয় সনদ হুবুহু বাস্তবায়ন করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরোও ৬ শিশুর মৃত্যু আ,লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি ডিসেম্বরে লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি : প্রধানমন্ত্রী মব রোধে সজাগ রয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য: আমানউল্লাহ আমান এমপিও শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত হিলিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংকটের সময় সরকার চরম আন্তরিকতার নিদর্শন দেখাচ্ছে : রিজভী তিন দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ভোগান্তিতে ব্যবসায়ী-শ্রমিক

হাম উপসর্গে আরোও ৬ শিশুর মৃত্যু

ইউনাইটেড ডেস্ক / ৪ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২৩১ শিশু।

১ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭২ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ১৫৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৮০ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৯৭৯ শিশুর মৃত্যু হয়েছে।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৯ হাজার ৩৮৪ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৩৯ হাজার ৫১৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৩৪ হাজার ৪৫৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category