• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

জীবন বাঁচাতে লড়ছেন ইমরান

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: / ১০ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
লিভার সিরোসিসে আক্রান্ত মো. ইমরান শেখ

একসময় স্বাভাবিক জীবন ছিল মো. ইমরান শেখের। পরিবার-পরিজন নিয়ে ছিল নানা স্বপ্ন। কিন্তু মরণব্যাধি লিভার সিরোসিস সেই স্বপ্নে যেন অন্ধকার নামিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় এখন প্রতিনিয়ত শারীরিক যন্ত্রণার পাশাপাশি অর্থনৈতিক সংকটের সঙ্গেও লড়াই করতে হচ্ছে তাকে।

বলছিলাম দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ইমরান শেখের কথা। তিনি বর্তমানে লিভার সিরোসিসে আক্রান্ত। দীর্ঘদিনের চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করতে গিয়ে তার পরিবার এখন অনেকটাই নিঃস্ব। একদিকে প্রিয় মানুষটির জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে চিকিৎসার ব্যয়—দুইয়ের চাপে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

পরিবারের সদস্যরা জানান, ইমরানের চিকিৎসা নিয়মিত চালিয়ে যেতে হচ্ছে। কিন্তু প্রতিদিনের ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। সামর্থ্যের শেষটুকু দিয়ে এতদিন চিকিৎসা চালিয়ে গেলেও এখন আর্থিক সংকট এতটাই প্রকট যে, অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নেওয়াও কঠিন হয়ে পড়ছে।

এদেকে ইমরানের পরিবার এখন সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে আছে। তাদের প্রত্যাশা, মানুষের সামান্য সহায়তা একত্রিত হলে ইমরানের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে এবং ফিরে আসতে পারে তার সুস্থ জীবনের আশা।

মানবিক আবেদন:

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য নামে প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সুরকার ড.ভূপেন হাজারিকার একটি গান আজও বাঙ্গালীর হৃদয় নাড়া দিয়ে যায়। হয়তো এই গুনী শিল্পী ইমরানদের মাতো অসহায় আর দরদী বৃত্তবানদের দেখেই লিখেছিলেন।

অসুস্থ ইমরানের পাশে দাঁড়াতে বিপুল অর্থের প্রয়োজন হয় না। ছোট ছোট সহযোগিতাই হয়ে উঠতে পারে অসহায় পরিবারের জন্য বড় আশীর্বাদ। আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য সহায়তা লিভার সিরোসিসে আক্রান্ত মো. ইমরান শেখের চিকিৎসা কিছুটা সহজ করতে পারে। ফলে সমাজের বিত্তবানদের আন্তরিক এগিয়ে আসার আহ্বান জানানা এলাকাবসী।

সহযোগিতা পাঠানোর মাধ্যম: বিকাশ/নগদ: ০১৯৭১-৪০৩৭৪২ (ইমরানের মা)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category