• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর চাকলা গ্রামে মরা পাগলা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন শিশু চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে পাঁচ শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চর চাকলা এলাকার ইউপি সদস্য মজিবুর রহমান জানান, কয়েকজন শিশু নদীতে গোসল করতে নেমেছিল। এ সময় একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category