• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

ঈদে মিলাদুন্নবী নিয়ে কটূক্তির অভিযোগ প্রধান শিক্ষক অরুণের বিরুদ্ধে

​ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: / ১৩২ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন না করা, ধর্মীয় বিষয়ে কটূক্তি এবং নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে কাজী শামসুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের বিরুদ্ধে। একই সেঙ্গ অরুণ চন্দ্রকে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

​আজ শুক্রবার বাদ জুমা ভাঙ্গা ঈদগাহ মাঠে সর্বস্তরের তৌহিদী জনতা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী ৩ দিনের মধ্যে বিতর্কিত এই প্রধান শিক্ষককে অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেওয়া হয়।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত নিজ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন না করে চরম অনীহা প্রকাশ করেছেন এবং এ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন। এছাড়া ৫ই আগস্টের পরবর্তী সরকারি নির্দেশনা বাস্তবায়নেও তিনি গড়িমসি করেন।

​বক্তারা আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলা, অর্থ আত্মসাৎ ও একাধিক অনিয়মের তদন্ত চলমান রয়েছে। তিনি নিয়মিত সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিকদের সাথে অসদাচরণ ও অপেশাদার আচরণ করে আসছেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন যাবত এসব অপকর্ম করে পার পেয়ে আসছেন বলে সমাবেশে দাবি করা হয়।

​সমাবেশে বক্তব্য রাখেন-​সাবেক অভিভাবক সদস্য মিঞা মোহাম্মদ আলমগীর,​বিশিষ্ট সমাজসেবক হেমায়েত হোসেন,সাবেক ম্যানেজিং কমিটির সদস্য এনায়েত মুন্সী,ছাত্রনেতা আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ।

​বক্তারা অবিলম্বে অরুণ চন্দ্র দত্তকে পদ থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনা এবং একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রধান শিক্ষকের দায়িত্বে পদায়নের জোর দাবি জানান। অন্যথায় তিন দিন পর বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category