• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের তালিকা করার নির্দেশ প্রধানমন্ত্রীর নীলফামারীতে ডিসির নেতৃত্বে পরিচ্ছন্ন অভিযান শিবগঞ্জে ৬৯ বোতল এস্কাফ সিরাপসহ একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে চুরির স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ২ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু,নতুন আক্রান্ত ১০৮৬ দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ফাঁসে স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চাকরিচ্যুতর দাবি সাংসদ আখতারের

৩০ লাখ শিশুকে হাম টিকার আওতায় আনবে সরকার

ইউনাইটেড ডেস্ক / ১১১ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

হাম সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি নিয়ন্ত্রণে বাদ পড়া ৩০ লাখ শিশুকে হাম টিকা কর্মসূচীর আওতায় আনতে যাচ্চে সরকার। আগামী ২৮ সেপ্টেম্বর সারাদেশে একযোগে এ কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে নতুন করে এ টিকাদান কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের বিশেষ টিকাদান কর্মসূচিতে কিছু এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী অনেক শিশু টিকা থেকে বাদ পড়ে। এবার এসব শিশুকে শনাক্ত করে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের হাতে বর্তমানে প্রায় ১৬ লাখ ডোজ হামের টিকা রয়েছে। প্রয়োজন অনুযায়ী নতুন করেও টিকা সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, দেশে হামের প্রকোপ অব্যাহত থাকায় সরকার আবারও বিশেষ টিকাদান কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর সারা দেশে একযোগে এ কর্মসূচি শুরু হবে। এতে প্রায় ৩০ লাখ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে চলতি বছরের মার্চে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হলে সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নেয় সরকার। ৫ এপ্রিল ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলা ও পৌরসভায় এ কার্যক্রম শুরু হয়। পরে ঢাকার দুই সিটি করপোরেশন এবং বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে তা সম্প্রসারণ করা হয়। ২০ এপ্রিল থেকে কর্মসূচি সারা দেশে চালু করা হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ৬ থেকে ৫৯ মাস বয়সী এক কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য ছিল। লক্ষ্যের বিপরীতে ১০৩ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে বলেও দাবি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category