• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউনাইটেড ডেস্ক / ১০৮ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও এক হাজার ১৭১ শিশু এই রোগাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৩ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৯৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৫১ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৯৫০ শিশুর মৃত্যু হয়েছে।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৮ হাজার ৬৫১ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৩৩ হাজার ৫৭৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ২৮ হাজার ৭৬৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category