• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু,আক্রান্ত ১১২৮

স্বাস্থ্য ডেস্ক / ১৭ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরোও ৩ শিশুর মৃত্যু । একই সময়ে আরো ১ হাজার ১২৮ শিশুর শরীরে হাম উপসর্গ পাওয়া যায়।

২৩ আগস্ট (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষায় ১৩১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৯৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৩৪ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৩৩ শিশুর মৃত্যু হয়েছে।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫০৩ জনে। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগী ১৮ হাজার ৪০৪ জন। হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩০ হাজার ৬০৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৫ হাজার ৯৭৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category