• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ইউনাইটেড ডেস্ক / ৮ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে একই সময়ে আরও ২২ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৭০ শিশুর মৃত্যু হলো।

সোমবার (১৭ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মারা যাওয়া ছেলে শিশুটির বয়স ০৫ মাস। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার।

শিশুটির হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ছিল বলে চিকিৎসক জানান।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ হয়ে চিকিৎসাধীন আছে ৮৬ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৩ হাজার ৪ শত ৬১ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩ হাজার ৩ শত ০৫ শিশু।

চিকিৎসকরা জানিয়েছেন হাম ছোঁয়াছে হওয়ায় নিয়ন্ত্রণে আসছে না। আর হাসপাতালে চিকিৎসাধীন অধিকাংশ শিশুর টিকা নেওয়া হয়নি বা টিকা নেওয়ার বয়স হয়নি। তাছাড়া যেসকল শিশুরা অপুষ্টিতে ভুগছে তাদের হামের ঝুঁকি সবচেয়ে বেশি দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category