• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা টেকনাফ বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

নোয়াখালীর চাটখিলে চুরি হওয়া ট্রাক উদ্ধার, চোর গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মিনি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার সাজ্জাদ মিয়া(২৯) কুমিল্লার দেবিদ্বার থানার গুনাইগড় এলাকার ছাফিন মাস্টারের বাড়ির মো. হোসেন মিয়ার ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের গজারিয়া থানার আনারপুর এলাকার মেম্বার বাড়িতে বসবাস করছিলেন।

 

পুলিশ জানায়, গত ২৪ জুলাই রাত ১০টা থেকে ২৫ জুলাই ভোর ৬টার মধ্যে যেকোনো সময় চাটখিল উপজেলার ৬ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের ভাত্তর গ্রামের মোস্তাননগর খোরশেদের দোকানসংলগ্ন চাটখিল-সোনাইমুড়ী প্রধান সড়ক থেকে একটি মিনি ট্রাক চুরি হয়। ওই গাড়ির ভেতরে থাকা ৩৬০টি খালি গ্যাসের বোতলও চুরি করা হয়। এ ঘটনায় গাড়ির মালিক মরিয়ম বেগম (৩৮) বাদী হয়ে ৩ আগস্ট চাটখিল থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. জায়েদ ভূঁইয়া জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে  চুরি যাওয়া মিনি ট্রাকটি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় থেকে উদ্ধার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, নারায়ণগঞ্জের বন্দর থানার লাঙ্গলবন্দ এলাকার শুকতারা গাড়ি পার্কিং অ্যান্ড গাড়ি ওয়াশে অভিযান চালিয়ে সাজ্জাদ মিয়ার হেফাজত থেকে চুরি যাওয়া মিনি ট্রাকটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  চুরি চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category