• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

গাজায় পিআইজে শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

গাজা উপত্যকার মধ্যবর্তী দেইর আল-বালাহ এলাকায় গত সপ্তাহান্তে পরিচালিত এক হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) সংগঠনের শীর্ষ কমান্ডার মাহমুদ ফাতাইরকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার (৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মাহমুদ ফাতাইর ২০২৩ সালের ৭ অক্টোবরের সীমান্ত অতিক্রমণ অভিযানে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে তিনি ‘রোম ব্রাসলাভস্কি’ নামের এক ইসরায়েলি নাগরিককে জিম্মি করে রাখার সাথে জড়িত ছিলেন বলেও সামরিক বাহিনী অভিযোগ করে।

তবে ফাতাইরের অনুপ্রবেশ বা জিম্মি নাটকে যুক্ত থাকার বিষয়ে দাবির সপক্ষে প্রকাশ্যে কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করেনি ইসরায়েলি সামরিক দফতর। ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category