• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক / ১৩ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি জনপ্রিয় ফাস্ট-ফুড রেস্তোরাঁয় এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একাধিক ব্যক্তি নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) বিকেলে টুইন ফলস শহরে সংঘটিত এই হামলার পর নিহতদের মধ্যে বন্দুকধারী নিজেও রয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান ম্যাথিউ হিকস।

এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ প্রধান বলেন, “এটি অত্যন্ত বিশৃঙ্খল একটি পরিস্থিতি ছিল। আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের জন্য আর কোনো হুমকি নেই।” তিনি আরো জানান, হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং নিহতদের পরিবারকে খবর দেওয়ার প্রক্রিয়া চলছে।

লেন কোহেন নামের এক প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আমি রেস্তোরাঁর কাছের একটি ট্রাফিক সিগন্যালে ছিলাম। হঠাৎ দেখি এআর-স্টাইলের রাইফেল হাতে এক ব্যক্তি ড্রাইভ-থ্রু এলাকা থেকে বের হয়ে আসছে এবং তাকে লক্ষ্য করে পিস্তল হাতে অন্য এক ব্যক্তি গুলি চালাচ্ছে। একই সময়ে এক রেস্তোরাঁ কর্মচারীকে দেখেছি বুকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে নিয়ে যেতে।”

শহরের মুখপাত্র জোশ পামার জানান, তদন্তকারীদের ধারণা প্রাথমিক হামলাকারী একজনই ছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে অন্য কেউ এর সঙ্গে যুক্ত ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় আইডাহোর সেনেটর মাইক ক্রাপো গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধারকাজ শুরু করায় স্থানীয় ফার্স্ট রেসপন্ডার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category