পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে চলতি বছরের জুলাই মাসে চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি।
শনিবার (১ আগস্ট) চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া উপজেলার প্রায় পাঁচশ ক্ষতিগ্রস্ত মানুষের নিকট নগদ অর্থ প্রদান করা হয়।
এতে মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ ক্ষতিগ্রস্ত হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝেও প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জামে মসজিদের খতিব আল্লামা মাওলানা আক্তারুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিভাগীয় পরিচালক ও ঢাকা গাউসিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আকতার ফারুক, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা আ ন ম সোলাইমান, রাজশাহী বিভাগীয় সভাপতি ও রাজশাহী দারুল ফালাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এইচ এম শহিদুল্লাহ, সিলেট বিভাগীয় সভাপতি ও বিভিন্ন চ্যানেলের ভাষ্যকার মাওলানা হাবিব আহমদ শিহাব, লক্ষ্মীপুর জেলা সভাপতি ও হাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা গিয়াস উদ্দিন, কমলনগর উপজেলা সেক্রেটারি ও আল আমিন আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।