নওগাঁর পত্নীতলায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা সদরের তিনটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয়গুলো- নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও চকনিরখিন উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবিব, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফা আলী, চকনিরখিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, পত্নীতলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে দুদকের দেয়া স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির বোতল, খাতা, স্কেল সহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।