• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর

ইউনাইটেড ডেস্ক / ১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে সিলিন্ডারের জন্য ভোক্তা পর্যায়ে নতুন দাম কার্যকর হবে। দাম বাড়ার আগে এই ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৫২৮ টাকা।

২ আগস্ট (রোববার) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)এক বিজ্ঞপ্তিতে নতুন এই দামের তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,আগস্ট ২০২৬ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ঘোষণা অনুযায়ী, গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৯৮ টাকা,যা আগে ছিল ১৫২৮ টাকা।

বিজ্ঞপ্তি অনুযায়ী ,নতুন এই দাম আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category