• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

২৪ ঘন্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক / ৬ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

হামের উপসর্গ নিয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।

২ আগস্ট (রোববার)  স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ৭৪৮ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৪৪। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category