• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি: / ১৪৯ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে অভিযানে চালিয়ে ১৩ কোটি টাকা মূল্যের ৩৯ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

আটক রবিউল ইসলাম (৩৪) উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহমদ আলীর ছেলে।

বিজিবি জানায়, দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় মোটরসাইকেলে যাওয়া এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৩৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন রবিউল। আটক আসামি ও জব্দ করা মালামাল দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category