• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের ২৯১ পিস যন্ত্রাংশ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ৫৯ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান কালে এসব যন্ত্রাংশ উদ্ধার হয়। সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গত ২১ জুন একই উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় পরিচালিত এক অভিযানে একটি বাংলাদেশি ট্রাকে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে আটকসহ ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছিল।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category