• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা টেকনাফ বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

ইউনাইটেড ডেস্ক / ৬৯ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

১৯ জুলাই  (রোববার) রাতে উপজেলার কালিঞ্জা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, গতকাল বিকেলে স্থানীয়ভাবে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে গ্রামের বাসিন্দা ইলিয়াস খান ও রাসেলের মধ্যে কথা কাটাকাটি হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই ঘটনার জের ধরে রাত সাড়ে দশটার দিকে রাসেল ও তার ছেলে সিয়াম ইলিয়াসকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সোমবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category