• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভারত সরকার তাদের আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

১৬ জুলাই (বৃহস্পতিবার) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে প্রত্যার্বতণের কথা বারবার বললেও সরকার তাকে ভারত থেকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চায়। যেহেতু ইতোমধ্যে তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা, সেটা আইনজ্ঞরা বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তিনি বলেন, এগুলো কিছু ডিসইনফরমেশন। প্রকৃত ঘটনা, তথ্য, ছবি, ভিডিও আপনাদের সামনে আছে। এগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা সৃষ্টি করার জন্য কেউ কেউ হয়তো ব্যবহার করছে।

এসময়, বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category