• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

১১ বছরের শিশু গৃহকর্মীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১৬ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

রাজধানীর উত্তরায় বাসায় কাজের জন্য এনে ১১ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শিশুটির চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত গৃহকর্তা আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাসপাতালে শিশুটির মামা জানান, ময়মনসিংহে
শিশুটির পাশের বাড়ি হলো অভিযুক্ত মান্নানের শ্বশুরবাড়ি।

গত কোরবানির ঈদের কয়েকদিন পর মান্নানের শাশুড়ি বেদেনা বেগম পাশের বাড়ির ওই শিশুটিকে সঙ্গে নিয়ে উত্তরায় তার মেয়ের বাসায় বেড়াতে আসেন। এরপর পড়ালেখা করানোর কথা বলে শিশুটিকে ওই বাসায় রেখে গ্রামে চলে যান বেদেনা বেগম।

গত ৭ জুলাই উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় মান্নান তার মুদি দোকানের ভেতর শিশুকে ধর্ষণ করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন শিশুটি ধর্ষণের কথা জানায়।

উত্তরা পূর্ব থানার এসআই শামস মোহাম্মদ সাবিকুল ইসলাম জানান, শিশুটির বাবা মামলা করেছেন। মামলায় মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category