• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ইরানকে

হরমুজ প্রণালী উন্মুক্ত করার আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক / ২৭ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তারা এ আহ্বান জানান বলে মার্কিন একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে।

১১ জুলাই (শনিবার) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুসারে, শুক্রবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তারা বলেন আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের নেতৃত্বের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। এতে হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা করে একটি বিবৃতি প্রকাশ করতে এবং বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধ করার দাবি জানানো হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী নিয়ে লড়াই সত্ত্বেও উভয় পক্ষের আলোচনাকে হোয়াইট হাউস যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখেছে।

বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, কট্টরপন্থিদের একটি ‘বিপথগামী’ গোষ্ঠী বাণিজ্যিক জাহাজগুলোতে গুলি চালিয়ে আলোচনা বানচাল করার চেষ্টা করছে বলে দাবি করেছে তেহরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category