• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতুমীর কলেজের শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ আবাসিক শিক্ষার্থী রেজা হাসান বাদ, সিলেটের ডিসি হলেন আব্দুল্লাহ আল মামুন বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলাই’ উদযাপন  চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, পাহাড় ধসে ৩০ মৃত্যু নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালন, ১৪শিশুকে পুরস্কার প্রদান কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন।প্লাবিত বিস্তীর্ণ জনপদ ভারী বৃষ্টি ও উজানের ঢলে বন্যার আশঙ্কা, আগামী তিন দিনে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে দুই বইয়ের মোড়ক উন্মোচন হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮

ইউক্রেনকে সামরিক সহায়তার অঙ্গীকার ন্যাটোর

আন্তর্জাতিক ডেস্ক / ২৬ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত উত্তর আটলান্টিক সামরিক জোটের (ন্যাটোর) দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন শেষে ইউক্রেনের জন্য ৭০ বিলিয়ন ইউরোর এক বিশাল সামরিক সহায়তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ৮ জুলাই (বুধবার) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল- জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সম্মেলন শেষে জারিকৃত যৌথ ঘোষণাপত্রে বলা হয়, ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা নিউক্লিয়ার, প্রথাগত এবং মিসাইল ডিফেন্স সক্ষমতার একটি যথাযথ সমন্বয়ের ওপর প্রতিষ্ঠিত, যার সাথে যুক্ত রয়েছে মহাকাশ ও সাইবার সম্পদ। আমরা আমাদের সামরিক সক্ষমতার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সংকল্পবদ্ধ।

ন্যাটো নেতৃবৃন্দ আরও জানান, নতুন প্রযুক্তির দ্রুত প্রয়োগ ও আধুনিকায়নে বিপুল বিনিয়োগ করা হচ্ছে। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, আমরা সব ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে মোতায়েন, সক্রিয় ও টিকিয়ে রাখার সক্ষমতায় বিনিয়োগ করছি।যার মধ্যে রয়েছে ডিপ প্রিসিশন স্ট্রাইক, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, চালকবিহীন ব্যবস্থা, সর্বাধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা সক্ষমতা।

একই সাথে আমরা একটি ‘ট্রান্স-আটলান্টিক ওয়ারফাইটিং ক্লাউড’ তৈরি করছি এবং শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল গ্রহণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category