• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

লোকনাট্য দলের ৪৫ বছর পূর্তিতে শিল্পকলায় উৎসবের রং

সাংস্কৃতিক প্রতিবেদক / ১৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

হাঁটি হাঁটি পাঁ পাঁ করে ৪৫ পার করলো নাটকের সংগঠন লোক নাট্যদল। দীর্ঘ এই পথচলায় নাট্যাঙ্গনে উপহার দিয়েছেন দর্শকনন্দিত অনেক প্রযোজনা।

নাটকের মাধ্যমেই অগণিত দর্শক শ্রোতাদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন ও আবেগে ভাসিয়েছেন অজস্রবার।

আজ সোমবার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনেও ছিলো উৎসবের রঙের ছড়াছড়ি।

সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আয়োজিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য এই আয়োজন।

আলোচনা,সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়নে সাজানো ছিলো অনুষ্ঠানমালা।

এমন আয়োজনে নাট্যকর্মী, দর্শক ও সংস্কৃতিকর্মীদের পদভারে আষাঢ়ের বৃষ্টিভেজা সন্ধ্যায়ও মূর্ত হয়ে উঠে শিল্পের নান্দনিকতা।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে মঞ্চায়ন করা হয় দলটির দর্শকনন্দিত নাটক “সুন্দর”। গল্পের গভীরতা, অভিনয়শৈলী,হৃদয় ছুঁয়ে যাওয়া আবহসংগীত ও কারিগরি মুন্সিয়ানায় নাটকটি দর্শকদের প্রশংসায় ভাসে।

এর আগে লোকনাট্য দল সম্মাননা প্রদান করা হয় দলের সিনিয়র সদস্য জাহিদ চৌধুরীকে। সম্মাননা হিসেবে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয় সম্মাননাপ্রাপ্ত এই নাট্যজনকে।

বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট ( আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম।

দলের সভাপতি অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন আয়োজক নাট্যদলের উপদেষ্টা মোহিনী মোহন চক্রবর্তী, লোকনাট্য দল এর সাধারণ সম্পাদক আব্দুল্লা আল হারুন।

এর আগে বিকালে অনুষ্ঠানের শুরুতেই দলীয়নৃত্য পরিবেশন করে লোকনাট্য দলের সহযোগী সংগঠন নাচের দল ‘মৃদঙ্গম”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category