• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

তৃতীয় বিয়ে সারলেন আমির খান

বিনোদন ডেস্ক / ৩১ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

সকল জল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিয়ে করলেন বলিউড তারকা আমির খান। ৫ জুলাই (রোববার)  মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদন অনুযায়ী, বিশেষ বিবাহ আইনের অধীনে নিবন্ধিত এই বিয়ের আয়োজন ছিল একেবারেই ব্যক্তিগত। আমিরের ভাষায়, এটি ছিল একটি ‘ঘরোয়া বিয়ে’। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া আর কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

বিয়ের দিন সকাল থেকেই আমিরের পালি হিলের বাসভবনের বাইরে সংবাদকর্মী ও আলোকচিত্রীদের ভিড় দেখা যায়। মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাত হলেও ঘরের ভেতরেই সব আয়োজন সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানে কোনো প্রভাব পড়েনি। এ সময় নির্মাতা আশুতোষ গোয়ারিকারসহ কয়েকজন ঘনিষ্ঠ অতিথিকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

বিয়ে শেষে পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য একটি ব্যক্তিগত মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে। কোনো জাঁকজমকপূর্ণ সংবর্ধনা বা বড় পরিসরের অনুষ্ঠান থাকছে না বলেও আগেই জানিয়েছিলেন আমির।

এর আগে রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির খান। দুটি সম্পর্কই বিচ্ছেদে শেষ হলেও তাঁদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে অভিনেতার। গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রায় ২৫ বছরের পরিচয়ের পর গত বছর তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে। আর এবার সেই সম্পর্ক পূর্ণতা পেল বিয়ের মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category