• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

জয়াকে তুমি আমাদের গর্ব: চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক / ১৯০ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

ঢাকাইয়া চলচ্চিত্র ও ঢালিউডের দর্শকদের কাছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের মুগ্ধতা বাংলাদেশের দর্শকের ছাড়িয়ে পশ্চিমবঙ্গের দর্শক মহলেও নিজস্ব এক বলয় গড়ে তুলেছেন। একের পর এক প্রশংসিত কাজের পাশাপাশি দুই দেশেই জিতেছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার। এ গুণি শিল্পীর জন্মদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার পাশাপাশি সহকর্মী ও কাছের মানুষের ভালোবাসাতেও সিক্ত হচ্ছেন।

বুধবার জয়ার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ত্রী ও সন্তানকে নিয়ে জয়ার সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে ফুল দিয়ে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায় চঞ্চল ও তার পরিবারকে।

ছবির ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন, “শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।” একইসঙ্গে যোগ করেছেন কালো রঙের হৃদয়ের একটি ইমোজি। চঞ্চলের এই পোস্টে মন্তব্য করে জয়াকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও অসংখ্য ভক্ত-অনুরাগী।

জয়া আহসানের আসল নাম জয়া মাসউদ। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মা ছিলেন শিক্ষক। ছোটবেলা থেকেই নাচ, গান ও ছবি আঁকার প্রতি ছিল তার গভীর আগ্রহ। সেই শিল্পচর্চার ধারাবাহিকতায় অভিনয়েই গড়ে ওঠে তার উজ্জ্বল ক্যারিয়ার।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জয়ার। এরপর ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘খাঁচা’, ‘দেবী’ এবং ‘বিউটি সার্কাস’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে দেশের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

অন্যদিকে পশ্চিমবঙ্গেও তার অভিনয় সমানভাবে প্রশংসিত হয়েছে। ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘বিজয়া’, ‘বিনিসুতোয়’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দশম অবতার’, ‘কড়ক সিং’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন।

অভিনয়ে অসামান্য অবদানের জন্য বাংলাদেশে পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন জয়া আহসান। পশ্চিমবঙ্গে কাজের স্বীকৃতিস্বরূপ তিনবার ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার পেয়েছেন তিনি।

বর্তমানে পশ্চিমবঙ্গে মুক্তির অপেক্ষায় থাকা নতুন চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এ সিনেমা আগামী ১০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category