• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

শিল্পীদের স্বার্থ রক্ষায় নতুন নেতৃত্ব প্রয়োজন: শহীদুজ্জামান সেলিম

বিনোদন ডেস্ক / ১৪৭ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

চলচ্চিত্র শিল্প ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, এই সময়ে শিল্পীদের স্বার্থ রক্ষার পাশাপাশি যোগ্য নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেন দেশের জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তিনি বলেন, যারা চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তারা শিল্পীদের কল্যাণে বাস্তবমুখী উদ্যোগ নেবেন।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোট প্রদান শেষে শহীদুজ্জামান সেলিম সাংবাদিকদের এসব কথা বলেন। এদিন সকাল থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোগ গ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৬ টা পর্যন্ত।

রিপোর্টটি লেখা পর্যন্ত ভোটারের উপস্থিতি কিছুটা কম চোখে পড়ে। তবে জুমার নামাজের পর ভোটারদের উপস্থিতি বাড়বে বলে প্রার্থী ও উপস্থিত ভোটাররা প্রত্যাশা করেন।

ভোট প্রদান শেষে নতুন নেতৃত্বের কাছে প্রত্যাশা ব্যক্ত করে শহীদুজ্জামান সেলিম বলেন, “আগের কমিটিও শিল্পীদের জন্য বিভিন্নভাবে কাজ করেছে। আশা করছি, নতুন নেতৃত্ব আরো আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। বিশেষ করে সরকারের সঙ্গে সমন্বয় করে অসহায় ও সংকটাপন্ন শিল্পীদের পাশে দাঁড়াবে, তাদের কল্যাণে বাস্তবমুখী উদ্যোগ নেবে এবং চলচ্চিত্র শিল্পকে আরো এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।”

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। অপর প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা শিবা শানু, আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category