• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা দেবে: প্রধানমন্ত্রী দরদের অজুহাতে ধর্মীয় বিধান পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী আজ জাতিসংঘ অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রি: পৃথক অভিযানে ২জনের কারাদণ্ড ও অর্থদণ্ড হোটেল দখলচেষ্টায় বিএনপি নেতাসহ ৬জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা অভিনেত্রী বাঁধনের ওপর ইতালিতে নিষিদ্ধ আ.লীগের হামলা ইয়েমেনের কারাগারে বিমান হামলার অভিযোগ সৌদির বিরুদ্ধে

পাকুন্দিয়ায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি / ১২১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বাসের চালক ও তার সহযোগীসহ (হেলপার) পাঁচজন আহত হয়েছেন। এ সময় ছয়টি গরুও মারা গেছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারে ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরা হলেন— পিকআপ ভ্যানের আরোহী নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫) ও খুরশেদ (৬০) এবং পিকআপচালক একই গ্রামের খোকন (৩৯)।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী ‘অনন্যা ক্ল্যাসিক’ পরিবহনের বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ জেলা সদরে যাচ্ছিল। অন্যদিকে, গরুবোঝাই পিকআপ ভ্যানটি কিশোরগঞ্জ থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। সুখিয়া বাজার এলাকায় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পাঁচজন আহত হন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাকুন্দিয়া স্টেশনের কর্মকর্তা নূর মোহাম্মদ সারোয়ার হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় পিকআপ ভ্যানের ভেতর আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করা হয়। নিহত তিনজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category