• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক / ১৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘গ্রীন ঢাকা ক্লিন ঢাকা’ এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

সোমবার স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকার খাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন বলেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ঘোষিত সব ধরনের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মকা-কে সফল করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সারা দেশের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, জনগণকে সাথে নিয়ে সকল অপশক্তিকে প্রতিহত করে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ। সমাবেশ শেষে খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ঢাকার পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা দূরীকরণে তাদের এই পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এমজি মাসুম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম এবং কেন্দ্রীয় সংসদের সদস্য মশিউর রহমান সোহানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category