• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

ইউনাইটেড ডেস্ক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে মনোনীত করা হয়েছে। বিএনপির গঠনতন্ত্রের ৭-এর খ) ৬) ধারা অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

২০ আগস্ট (বৃহস্পতিবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলটির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।’

এতে আরও বলা হয়, রুহুল কবির রিজভীর এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

এর আগে রিজভী বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। দলটির কেন্দ্রীয় পর্যায়ে দীর্ঘদিন সক্রিয় থাকার পাশাপাশি তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category