• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

কুষ্টিয়ায় গণঅধিকারের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর মশাল মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি / ২২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় সামাদ মোড় থেকে শুরু হয়ে উত্তর তেমুহনী (আফনান চত্বর) এসে এ মশাল মিছিল সমাপ্ত হয়।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ, লক্ষ্মীপুর জেলার সাবেক সহ সভাপতি রমজান আলি শিপন, যুব অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি সার্জেন্ট সাইফুল ইসলাম, যুব অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওঃ মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন লায়েক, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি সাহেদুর রহমান রাফি, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ হোসেনসহ আরো অনেকে।

মশাল মিছিলে ‘রগ কাটে কোন দল/ জামাত-শিবির, জামাত-শিবির’, ‘বাহ্ শফিক চমৎকার/ সন্ত্রাসীদের পাহারাদার’, ‘তুমিও জানো আমিও জানি/ জামাত- শিবির সন্ত্রাসী’ ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category