জামান সরকার, হেলসিঙ্কি ফিনল্যান্ড থেকে ::
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির বর্ষীয়ান নেতা ও সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ফিনল্যান্ড শাখা।
বৃহস্পতিবার ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি ও সাধারণ সম্পাদক জামান সরকার স্বাক্ষরিত এক যৌথ শুভেচ্ছাবার্তায় বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ বলেন, প্রজ্ঞা, ধৈর্য, রাজনৈতিক শিষ্টাচার ও সংকটকালে দৃঢ় নেতৃত্বের মাধ্যমে তিনি দেশের মানুষের আস্থা ও সম্মান অর্জন করেছেন। একজন অভিজ্ঞ রাজনীতিক ও সাবেক শিক্ষাবিদ হিসেবে রাষ্ট্রপতির সাংবিধানিক মর্যাদা সমুন্নত রেখে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ফিনল্যান্ড বিএনপি প্রত্যাশা করে।
বিবৃতিতে আরও বলা হয়, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় নবনির্বাচিত রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।”
নেতৃবৃন্দ নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এই যৌথ শুভেচ্ছাবার্তায় আরও স্বাক্ষর করেন সিনিয়র সহ-সভাপতি মবিন মোহাম্মদ, সহ-সভাপতি এজাজুল হক ভূঁইয়া রুবেল, মোঃ জাহাঙ্গীর আলম, তাপস খান, এনাজুল হক ও সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ সামসুল আলম ও মোঃ রবিউল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান চপল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম বেপারী, অঞ্জন হাওলাদার ও হাসান লিউ, যুব বিষয়ক সম্পাদক আবু নোমান, মহিলা সম্পাদিকা জেসমিন স্মৃতি, সহ-মহিলা সম্পাদিকা খাদিজা পারভীন, প্রধান উপদেষ্টা মোঃ আবদুর রশিদ এবং উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দসহ ফিনল্যান্ড বিএনপির অন্যান্য নেতারা।